সাহিত্য পত্রিকা দেখতে এখানে প্রবেশ করুন:
Journal.bangla.du.ac.bd
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় যে কয়টি বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়, তার মধ্যে ‘সংস্কৃত ও বাংলা’ বিভাগ ছিল অন্যতম। বিভাগটির প্রথম বিভাগীয় প্রধান ও অধ্যাপক ছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। পরবর্তীতে, ১৯৩৭ সালে বাংলা বিভাগটি সংস্কৃত বিভাগ থেকে পৃথক হয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ্র নেতৃত্বে স্বতন্ত্র রূপ লাভ করে। ১৯৭০ সাল থেকে বাংলা বিভাগের অধীনে ভাষাবিজ্ঞান (Linguistics) বিষয়েও পাঠদান শুরু হয়। পরে ভাষাবিজ্ঞান বিভাগ নামে একটি পৃথক বিভাগ প্রতিষ্ঠা পায়।
বাংলা বিভাগ প্রকাশনা থেকে প্রকাশিত গ্রন্থসমূহ: আহমদ শরীফ (সম্পাদক, ১৯৫৮), আবদুল করিম সাহিত্যবিশারদ সংকলিত পুথি পরিচিতি; আহমদ শরীফ (সম্পাদক, ১৯৫৮), আলাউল-বিরচিত তোহফা; মুহম্মদ শহীদুল্লাহ্ (১৯৫৯), বাঙ্গলা ভাষার ইতিবৃত্ত; আহমদ শরীফ (সম্পাদক, ১৯৬০), মুহম্মদ খানের সত্যকলি বিবাদ সংবাদ; মুহম্মদ আবদুল হাই ও মুহম্মদ মনসুরউদ্দীন (সম্পাদক, ১৯৬১), হারামণি ৫ম খণ্ড; আহমদ শরীফ (সম্পাদক, ১৯৬১), মুসলিম কবির পদ সাহিত্য; Muhammad Abdul Hai and W. J. Ball (1961), The Sound Structures of English and Bengali; মুহম্মদ সিদ্দিক খান (১৯৬২), বাংলা মুদ্রণ ও প্রকাশনে কেরী যুগ; মোহাম্মদ মনিরুজ্জামান (১৯৬২), আধুনিক কাহিনী কাব্যে মুসলিম জীবন ও চিত্র; মুনীর চৌধুরী (১৯৬৩), ড্রাইডেন ও ডি. এল. রায়, আনিসুজ্জামান; মহাদেবপ্রসাদ সাহা ও জেমস লঙ (১৯৬৪), Descriptive Catalogue of Vernacular Books and pamphlets; নীলিমা ইব্রাহিম (১৯৬৪), ঊনবিংশ শতাব্দীর বাঙ্গালী সমাজ ও বাংলা নাটক; মুহম্মদ আবদুল হাই (সম্পাদক, ১৯৬৪) ভাষা ও সাহিত্য সপ্তাহ ১৩৭০; Qazi Abdul Mannan (1965), The Emergence and Development of Dobhashi Literature in Bengal; হরেন্দ্রচন্দ্র পাল (১৯৬৭), বাংলা সাহিত্যে আরবী-ফারসী শব্দ; সৈয়দ আকরম হোসেন (১৯৬৯), রবীন্দ্রনাথের উপন্যাস: দেশকাল ও শিল্পরূপ; মমতাজুর রহমান তরফদার (১৯৭১), বাংলা রোমান্টিক কাব্যের আওয়াধী হিন্দী পটভূমি; আকরম হোসেন (১৯৭২) মুনীর চৌধুরী ।। মোফাজ্জল হায়দার চৌধুরী ।। আনোয়ার পাশা; সৈয়দ আজিজুল হক (২০২২) শতবর্ষে বাংলা বিভাগ: বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক-রাজনৈতিক বিনির্মাণ; সৈয়দ মোহাম্মদ শাহেদ, ভীষ্মদেব চৌধুরী, সৈয়দ আজিজুল হক (২০২৩) স্মরণীয় ব্যক্তিত্ব
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd