সাহিত্য পত্রিকা দেখতে এখানে প্রবেশ করুন:
Journal.bangla.du.ac.bd
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ-পরিবারের অংশগ্রহণ ছিল সর্বাত্মক। আদর্শগতভাবে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ছিলেন প্রাগ্রসর চিন্তার ধারক-বাহক, দেশাত্মবোধ ও মুক্তিচেতনায় গভীরভাবে উদ্দীপ্ত, প্রাণবন্ত। একজন শিক্ষক বাদে বিভাগের সকল শিক্ষকই ছিলেন স্বাধিকার আন্দোলনের সঙ্গে একাত্ম ও তাতে সক্রিয়। ফলে শিক্ষার্থীরাও স্বাভাবিকভাবে শিক্ষকদের মতাদর্শে ছিল অনুপ্রাণিত। সুতরাং দেশের অভ্যন্তরে অবস্থান করে হোক, কিংবা প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে, মুক্তিযুদ্ধে তাঁরা ছিলেন আত্মনিবেদিত, সক্রিয়-প্রাণ। শিক্ষক-ছাত্র-অ্যালামনাইদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ, শিক্ষকদের একাংশের চাকরিচ্যুত হওয়া, সামরিক আইন প্রশাসক কর্তৃক সতর্কতামূলক চিঠি প্রাপ্তি, যুদ্ধে শহিদ হওয়া এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার হয়ে তিনজন গুরুত্বপূর্ণ শিক্ষকের আত্মদান প্রভৃতি এর প্রত্যক্ষ সাক্ষ্য হয়ে আছে। যুদ্ধে সরাসরি অংশগ্রহণ ছাড়াও পরোক্ষভাবে সাহায্য-সহযোগিতার মাধ্যমে অংশগ্রহণও ছিল ব্যাপক। মুক্তিযুদ্ধকালীন এই সক্রিয়তা তো বাংলা বিভাগ-পরিবারের ছিলই, তবে তার চেয়েও বড় ভূমিকা ছিল এর বুদ্ধিবৃত্তিক পটভূমি নির্মাণে। মুক্তিযুদ্ধে বাংলা বিভাগ পরিবারের প্রত্যক্ষ ভূমিকা বিশ্লেষণের পূর্বে এর পটভূমি সৃষ্টির ক্ষেত্রে তাঁদের অবদানসমূহ মূল্যায়ন করতে চাই।

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd