সাহিত্য পত্রিকা দেখতে এখানে প্রবেশ করুন:
Journal.bangla.du.ac.bd
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগ প্রতিষ্ঠার অন্তত দু-যুগ পূর্বেই মধ্যযুগের বাংলা সাহিত্যের উপকরণ এবং ইতিবৃত্ত অনেকটা পরিচিতি লাভ
করেছিল। তবে এ চর্চা ছিল মূলত কলকাতাকেন্দ্রিক বিদ্যায়তনগুলোকে ঘিরে যমুনা এবং পদ্মা পার হয়ে তার ঢেউ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে এ-অঞ্চলে পৌঁছতে পেরেছিল বলে মনে হয় না। ১৯২১ সালে যে বারোটি বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে সংস্কৃত ও বাংলা বিভাগ তার একটি। সংস্কৃত ও বাংলা বিভাগে অনার্স পর্যায়ে দুটি ধারায় পাঠদান করা হতো—(১) সংস্কৃত-বিদ্যা (Sanskritic Studies) এবং সংস্কৃত-
বাংলা (Sanskrit-Bengali)। এ দ্বিতীয় ধারার পাঠক্রমেই প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছিল।

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd