Presses

  • Bangla Department publications — University of Dhaka

    ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় যে কয়টি বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়, তার মধ্যে ‘সংস্কৃত ও বাংলা’ বিভাগ ছিল অন্যতম। বিভাগটির প্রথম বিভাগীয় প্রধান ও অধ্যাপক ছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। পরবর্তীতে, ১৯৩৭ সালে বাংলা বিভাগটি সংস্কৃত বিভাগ থেকে পৃথক হয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র নেতৃত্বে স্বতন্ত্র রূপ লাভ করে। ১৯৭০ সাল থেকে বাংলা বিভাগের অধীনে ভাষাবিজ্ঞান (Linguistics) বিষয়েও পাঠদান শুরু হয়। পরে ভাষাবিজ্ঞান বিভাগ নামে একটি পৃথক বিভাগ প্রতিষ্ঠা পায়।  

  • Bangla Department Literacy Society — University of Dhaka

    বাংলা বিভাগ সাহিত্য সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের সৃষ্টিশীল ও মননশীল লেখালেখির অঙ্গন। এই সংসদের সৃষ্টিশীল অংশের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন কবি ও অধ্যাপক বায়তুল্লাহ্‌ কাদেরী, পিএইচডি এবং মননশীল অংশের মডারেটর হিসেবে আছেন জনাব রাফাত আলম, পিএইচডি। উভয় অংশের কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য কো-মডারেটর হিসেবে রয়েছেন জোবায়ের আবদুল্লাহ।