সাহিত্য পত্রিকা দেখতে এখানে প্রবেশ করুন:
Journal.bangla.du.ac.bd
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd
কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব আবদুল গাফ্ফার চৌধুরী ছিলেন একাধারে সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার ও প্রগতিপন্থি বুদ্ধিজীবী। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর রচিত কালজয়ী একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'র মাধ্যমে তিনি এদেশের সর্বসাধারণের হৃদয়ে অধিকার করেছেন স্থায়ী আসন। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী সকল রাজনৈতিক ঘটনাধারায় তাঁর সজাগ-সক্রিয়তা তাঁকে বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাস-পাঠের আবশ্যক ব্যক্তিত্বে পরিণত করেছে। আমৃত্যু তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদের সপক্ষে সোচ্চার। স্বজাতির প্রতি তাঁর কল্যাণকামী একাগ্রতা; মুক্তিযুদ্ধ, রাজনীতি ও দেশপ্রেম বিষয়ে তাঁর আপসহীন মনোভাব তাঁকে দিয়েছে স্মরণীয় ব্যক্তিত্বের মর্যাদা।

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd